শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুঠোফোনে পুলিশ পরিচয়ে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, পুলিশ সুপার বরাবর লিখত অভিযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুঠোফোনে পুলিশ পরিচয়ে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, পুলিশ সুপার বরাবর লিখত অভিযোগ
৮৬

মুঠোফোনে পুলিশ পরিচয়ে কিশোরগঞ্জের এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ২২ অক্টোবর বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ওই সাংবাদিক।
এর আগে গত ২১ অক্টোবর মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী সাংবাদিককে মোবাইল ফোনে পুলিশ সদস্য পরিচয়ে প্রান-নাশের হুমকি দেন বলে জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিক খায়রুল ইসলাম মাসিক কালের নতুন সংবাদ এর সম্পাদক ও দৈনিক নওরোজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি।
অন্যদিকে অভিযুক্ত জুয়েল ওরফে রুবেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে। হুমকি দেয়ার সময় তিনি নিজেকে পুলিশ বলে দাবি করেন।
অভিযোগ সুত্রে জানাযায়, গত ২৭ আগষ্ট কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ কনষ্টেবল বিল্লালের বিরুদ্ধে একাধিকবার ধর্ষনের অভিযোগ এনে কিশোরগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুনী। এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য অভিযুক্ত বিল্লালের বক্তব্য নেয়ায় ক্ষিপ্ত হয়ে বিল্লালে পক্ষ নিয়ে জুয়েল ওরফে রুবেল পুলিশ পরিচয় দিয়ে সাংবাদিক খায়রুল ইসলামকে মুঠোফোনে প্রাণ-নাশের হুমকিসহ বিভিন্ন থানায় মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করবে বলে জানান।

এদিকে গত ২০ অক্টোবর সোমবার ভুক্তভোগী তরুণী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল নং-১, কিশোরগঞ্জ আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং-১৫৯/২০২৫। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক জুডিশিয়াল তদন্ত দেন বলে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এড. সফিউজ্জামান সফি।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি জানতে হুমকি দাতাকে ফোন করলে নাম না বলে উল্টো ওই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তুলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com