পর্তুগাল প্রতিনিধি: | সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ২৮ বার পঠিত | পড়ুন মিনিটে
মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগাল এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। রবিবার লিসবনের হ্যালো পার্কে মুন্সীগঞ্জের পর্তুগালে বসবাসরত শতাধীক প্রবাসীরা স্বপরিবারে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রবাসের ঈদ আনন্দ উপভোগ করতে ফ্যামিলি নিয়ে দিনব্যাপী এ আয়োজনে শিশুদের জন্য ছিল আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম।
দিনের শুরুতে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান ও পরিচালনা করেন সদস্য সচিব শাহাদাত শেখ। প্রধান অতিথি হিসেবে ছিলেন রানা তসলিম উদ্দিন, মুন্সীগঞ্জ এসোসিয়েশন এর উপদেষ্টা রনি হোসাইন , পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রাসেল আহমেদ সহ-সভাপতি আমিরুল ইসলাম নয়ন সহ মুন্সীগঞ্জের শতাধিক পরিবারের সদস্যগণ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com