স্টাফ রিপোর্টার | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | ৪৬ বার পঠিত | পড়ুন মিনিটে
কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়, ১২ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১২টা ৫ মিনিটে মুরাদনগর থানাধীন ১৬নং ধামঘর ইউনিয়নের নোয়াখলা এলাকায় নোয়াখলা হাফিজিয়া মাদ্রাসার ঈদগা মাঠের সামনে চেকপোস্ট ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়।
চেকপোস্টে দায়িত্বরত এএসআই নুর মোহাম্মদ ও সঙ্গীয় ফোর্স কৃষ্ণপুর বাজার দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশীকালে তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শুভ সূত্রধর (২১), পিতা দিলীপ, মাতা শীখা বালা সূত্রধর, গ্রাম নোয়াখলা, ডাকঘর উনঝুটি, থানা মুরাদনগর, জেলা কুমিল্লা।
পরে ঘটনাস্থলে এসআই মোঃ জামিল মিয়া উপস্থিত হয়ে জব্দ তালিকা প্রস্তুত করেন এবং উদ্ধারকৃত আলামত জব্দ করেন।
এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-১১, তারিখ-১২/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই মোঃ নূরুল ইসলামের নিকট অর্পণ করা হয়েছে।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com