শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে মাদরাসা শিক্ষকের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা: ৩ জন আটক

নাজমুল হাসান   |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে মাদরাসা শিক্ষকের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা: ৩ জন আটক
১৭

কুমিল্লার মুরাদনগরে মাদরাসা শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। গত ১৯ ডিসেম্বর রাতে হামলার শিকার হয়েছেন মুরাদনগর করিমপুর মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি মানসুর কবির। তিনি একটি ধর্মীয় মাহফিলে বয়ান দিতে যাওয়ার পথে কালো মুখোশধারী কয়েকজন দুর্বৃত্তের আক্রমণের শিকার হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক হামলায় মুফতি মানসুর কবির গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মুরাদনগরে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলেও তা নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা চোখে পড়ছে না।

পরবর্তীতে সন্ত্রাসী হামলায় জড়িত থাকা ৩ জনকে আটক করে মুরাদনগর থানাপুলিশ। আটককৃতরা হলেন, মোঃ মাসুদ হোসেন — পিতা: মৃত বাদল হোসেন, মোঃ জুয়েল — পিতা: খোকন মিয়া, মোঃ সুমন — পিতা: হুমায়ুন কবির। সবাই ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন বাখরনগর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সন্ত্রাসী হামলার ঘটনাটি জানার সাথে সাথে আমরা টীম পাঠাই। ঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে এবং এই হামলার সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে আটকের চেষ্টা চলছে। এই হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।

এদিকে, মুফতি মানসুর কবিরের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিভিন্ন মহল দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com