শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

নাদিমুল আল তানভীর   |   শনিবার, ২৯ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক

মুরাদনগরে ১০ কেজি গাঁজাসহ তিনজন  মাদক ব্যাবসায়ী আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।  শনিবার দুপুর ১টায় মুরাদনগর সদর ইউনিয়নের মাস্টার পাড়া বেড়িবাঁধের ওপর থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত মাদকব্যাবসায়ীরা হলো কসবা উপজেলার কোল্লাপাথর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জসিম, দুলাল মিয়ার ছেলে সাইফুল ও মৃত জহির উদ্দিন মোস্তাফা। পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর বেঁড়ি বাঁধের ওপর  দিয়ে  মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমানের  নেতৃত্বে এসআই রুহুল আমিন ও এসএস আই শামীম আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে   যানবাহনে তল্লাসী চালায়। এ সময় একটি গাড়ী  সন্দেহ হলে পুলিশ তাদেরকে নামিয়ে তল্লাশি করে ১০ কেজি গাজাঁ উদ্ধার করে। পরে ওই ৩ জনকে  আটক করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন,  আটককৃত মাদক ব্যাবসায়ীদের  কাছ থেকে ১০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রবিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে  প্রেরণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com