শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মুরাদনগরে ১৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি:   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুরাদনগরে ১৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
৪১

কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে মুরাদনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানার আওতাধীন এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ১৫নং নবীপুর (পশ্চিম) ইউনিয়নের শিবানীপুর এলাকায় মদিনা ব্রিকস ফিল্ডের সামনে কোম্পানীগঞ্জ বাজার থেকে মুরাদনগর বাজারগামী সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোঃ হোসেন সরকার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নবীপুর (পশ্চিম) ইউনিয়নের উত্তর ত্রিশ (পশ্চিম পাড়া) এলাকার বাসিন্দা। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) রুহুল আমিনের কাছে অর্পণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com