শফিকুল ইসলাম বাদল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি | বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় নড়েচড়ে বসেছে নৌ-পুলিশ। এ ঘটনায় নরসিংদীর রায়পুরা পুলিশ ফাঁড়ির কনস্টেবল সজীব ও আরিফ লালচাঁনের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তারা গত ১৭ আগস্ট নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং সংলগ্ন মেঘনা নদীতে বালু ও পাথরবাহী নৌযান থামিয়ে চাঁদা আদায় করেন।এ ঘটনার তদন্তে আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে ঢাকা অঞ্চল নৌ-পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত টিমের নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (নৌ-পুলিশ, ঢাকা অঞ্চল) আবু মো. দিলায়র হাসান ইনাম।
তার সঙ্গে ছিলেন পরিদর্শক গোলাম রব্বানী ও কনস্টেবল মুন্নাফ প্রমাণিক।স্থানীয় ইউপি সদস্য সামিম আহামেদ জীবন, নিয়াজুল্লাহ ও মনির হোসেন বলেন, “প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে হবে।”পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুর আলম নুর আজ্জম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে চাঁদাবাজি করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে।”তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবু মো. দিলায়র হাসান ইনাম বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। অভিযুক্ত কনস্টেবলদের ইতোমধ্যে নৌ-পুলিশ ফাঁড়ি থেকে লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com