শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মেলার আড়ালে চলছিল জুয়া-অশ্লীল নৃত্য, অতঃপর…

আনোয়ার হোসেন   |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেলার আড়ালে চলছিল জুয়া-অশ্লীল নৃত্য, অতঃপর…
৩৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে বৈশাখী মেলার আড়ালে চলছিল জমজমাট জুয়ার আসর ও অশ্লীল নৃত্য। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী প্যান্ডেল ভেঙে তাতে আগুন ধরিয়ে দেয়। তবে পরিস্থিতির বুঝতে পেরে আয়োজকসহ জুয়ারীরা আগেই সটকে পড়ে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের মটেরকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৈশাখ উপলক্ষে গ্রামের একটি খোলা মাঠে ৭ দিনের মেলার আয়োজন করা হয়। দিনের বেলায় দোকানপাট ও ম্যাজিক শো থাকলেও সন্ধ্যার পর এক ঝলমলে প্যান্ডেলে চলে নাচ-গান ও অশ্লীল নৃত্য।

পাশাপাশি বসানো হয় ফর-ডাবু দিয়ে জমজমাট জুয়ার আসর। রাতে উচ্চ শব্দে গান-বাজনায় অতিষ্ঠ হয়ে স্থানীয়রা লাঠিসোটা নিয়ে প্যান্ডেল ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। অপর দিকে, এ নিয়ে বালারছিড়া বাজারে স্থানীয়রা এক প্রতিবাদ সভার আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার। তিনি বলেন, মেলার নামে জুয়া ও অশ্লীল নাচ-গান দিয়ে এলাকার পরিবেশ ধ্বংসের অপচেষ্টা চলছে। সুন্দরগঞ্জের মাটিতে কোনো অপকর্ম বরদাশত করা হবে না।

জুয়া বন্ধ না করলে নেতাগিরির দিন শেষ হয়ে যাবে। আমরা সাধারণ মানুষ, তবে আমাদের ধৈর্যেরও একটা সীমা আছে। এখন সুন্দরগঞ্জবাসী সজাগ প্রয়োজনে জীবন দিয়ে হলেও জুয়া-অসামাজিকতা রুখে দেয়া হবে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাকিম আজাদ বলেন, মেলার আয়োজন সম্পর্কে থানাকে কেউ আগে থেকে অবহিত করেনি। বিষয়টি জানার পর বিকেলেই পুলিশ পাঠানো হয় এবং তারা রাত ৯টা পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করে। তবে রাত ১০টার দিকে স্থানীয় জনতা একত্রিত হয়ে প্যান্ডেল ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও বলেন, মাদক ও জুয়াসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এসব অপরাধে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com