শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মেস্টার কলতাপাড়ায় পাঁচ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ

প্রতিনিধি জামালপুর   |   শনিবার, ০৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেস্টার কলতাপাড়ায় পাঁচ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ

জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় পাঁচ পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ  এলাকার চাঁন মিয়া পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি শনিবার সকালে ঘটেছে।১০০ বছরের পুরোনো এই রাস্তাটি বন্ধ করে দেয়ায় পাঁচ পরিবার বিপাকে পড়েছে। তারা এখন মেইন রাস্তায় উঠতে পারবেনা।যেতে পারবেনা ওই পরিবারগুলো মসজিদে নামাজ পড়তে। এছাড়া তারা হাটবাজারসহ অন্যান্য  প্রয়োজনেও পরিবারগুলো কোথাও যেতে পারবেনা। এ ব্যাপারে এলাকার গ্রাম পুলিশ সদস্য আমিনুল ইসলাম বলেন,পারিবারিক বিরোধে চাঁন মিয়া আমাদের পাঁচ পরিবারের রাস্তা মেহগনি গাছের চারা লাগিয়ে বন্ধ করে দিয়েছে।

এখন আমাদের মেইন রাস্তায় ওঠার মতো কোন সুযোগ থাকলনা,আমরা বিষয়টি নিয়ে এলাকাবাসির হস্তক্ষেপ কামনা করছি। এ ব্যাপরে ভোক্তভোগি ইঞ্জিনিয়ার সোহাগ,বাচ্চু মিয়া ও আল আমিন বলেন,তিনি চাঁন মিয়া পরিবারও এই রাস্তা দিয়ে যাতায়াত করতো,এখন তিনি রাস্তার মেইন পয়েন্টেের নিকট বাড়ি করার সিদ্ধান্ত নিয়ে ১০০ বছরের পুরোনো রাস্তা বন্ধ করে দিয়েছে,আমরা রাস্তাটি খুলে দেয়ার জন্য প্রশাসনের কাছে এর ন্যায্য বিচার চাই। এ ব্যাপারে এলাকার মাতাব্বর আব্দুর রাজ্জাক লাটিম মাষ্টার বলেন,ওই রাস্তা দিয়ে এক সময় এলাকার অনেক লোকজন বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতো,এই রাস্তা বন্ধ করে দিলে মানুষগুলো বিপদে পড়বে। এ ছাড়া তিনি রাস্তা খোলে দেয়ার জন্য চাঁন মিয়ার কাছে আবেদন রাখার কথাও জানান তিনি। এ ব্যাপারে চাঁন মিয়া বলেন,গ্রামের মাতাব্বরা আমার সাড়ে ছয় শতাংশ জায়গা বুঝিয়ে দিয়েছে। আমার জমিতে শুধু গাছ কেন? দরকার পড়লে পুকুর দেব। তবুও রাস্তা দেবনা এখান দিয়ে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com