শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মোটরসাইকেল দুর্ঘটনায় নায়িকা পরিমনির প্রথম স্বামী নিহত 

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোটরসাইকেল দুর্ঘটনায় নায়িকা পরিমনির প্রথম স্বামী নিহত 
১১

ঢাকা- মাওয়া মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় চিত্র নায়িকা পরিমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার নিহত হয়েছেন।  শুক্রবার রাত দেড়টার দিকে এক্সপ্রেসেওয়ের শিবচরের পাচ্চর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। এঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মনির হোসেন।

নিহত ইসমাইল হোসেন জমাদ্দার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেনের ছেলে। আহত মনির হোসেন একই এলাকার বাবুল হোসেনের ছেলে। নিজস্ব মোটরসাইকেল নিয়ে তারা গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। নিহত ইসমাইল হোসেন জমাদ্দার চিত্র নায়িকা পরিমণির প্রথম স্বামী বলে স্থানীয় সূত্র জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন তার বন্ধু মনিরকে নিয়ে রাতে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল (রেজিঃ ভোলা-ল-১১-৪৫১৭) যোগে ঢাকায় ফিরছিলেন। রাত দেড়টার দিকে তাদের মোটরসাইকেলটি শিবচরের পাচ্চর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনে রাস্তার উপর ছিটকে পড়লে ইসমাইল ও তার বন্ধু গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় জনতার সহযোগীতায় শিবচর হাইওয়ে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসা জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।

শিবচর হাইওয়ের থানার উপ-পরিদর্শক তমাল সাংবাদিকদের জানান, ঢাকা -ভাঙ্গা মহাসড়কের পাচ্চর নামক স্থানে ঢাকাগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বামপাশের গার্ডরেলের সাথে সজোরে ধাক্কা লাগলে মোটরসাইকেলের চালক ইসমাইল হোসেন এবং আরোহী  মনির হোসেন গুরুতর জখম  হন। পুলিশ তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

ইসমাইল গুরুতর আহত হওয়ায় তার শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com