শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মোবাইলে মেয়ে কন্ঠে প্রতারণা, হাতিয়ে নেয় ১২ লক্ষ টাকা

আনোয়ার হোসেন:   |   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোবাইলে মেয়ে কন্ঠে প্রতারণা, হাতিয়ে নেয় ১২ লক্ষ টাকা
১১

ওমর ফারুক বাহরাইন প্রবাসী। বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা থানার কামালপুর গ্রামে। প্রবাসে থাকাকালে দুই সন্তান রেখে স্ত্রী চলে যায় অন্যের ঘরে। প্রবাসের এক পর্যায়ে ফেসবুক আইডিতে পরিচয় হয় এক ভুয়া নারীর সাথে। আসলে সে নারী নয়। সে ছিল এক পুরুষ মানুষ। যা কিনা নারীর কন্ঠ ধারণ করে গড়ে তোলে প্রেম সম্পর্ক। এ সম্পর্কের সুত্র ধরে বিভিন্ন সময়ে হাতিয়ে নেয় প্রবাসী ওমর ফারুকের ১২ লক্ষ টাকা।

সম্পর্কের এক পর্যায়ে ওমর ফারুক খতিয়ে দেখেন ফেসবুক আইডিটি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইসবপুর গ্রামের রশিদ মিয়ার পুত্র মাদ্রাসা ছাত্র হুযাইফা ওরফে সজিবের।

এ ঘটনায় গত বুধবার (২০ নভেম্বর/২০২৪) ওমর ফারুক একটি মাইক্রোবাসে সঙ্গীয় ছয় জনকে নিয়ে স্থানীয় সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউপি চেয়ারম্যান কাওছার মন্ডলের কাছে অভিযোগ নিয়ে আসেন। চেয়ারম্যান পরিচয় শনাক্ত করার পর, সজিবকে তার বাড়ি থেকে ডেকে এনে অফিসে মিমাংসার চেষ্টা করেন। চেষ্টা ব্যর্থ হলে অবশেষে সজিবকে থানায় সোপর্দ করেন।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার বলেন, প্রতারক এবং ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com