শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মোবাইল চুরি-ছিনতাই রোধে সাফল্য — কুমিল্লার মুরাদনগর থানার এএসআই শামিম আহমেদ প্রশংসায় ভাসছেন

কুমিল্লা প্রতিনিধি   |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোবাইল চুরি-ছিনতাই রোধে সাফল্য — কুমিল্লার মুরাদনগর থানার এএসআই শামিম আহমেদ প্রশংসায় ভাসছেন
১৮

কুমিল্লার মুরাদনগর থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ শামিম আহমেদ (৫০৬) সম্প্রতি একাধিক চুরি, ছিনতাই ও হারানো মোবাইল ফোন উদ্ধার করে আলোচনায় এসেছেন। তাঁর এই তৎপরতা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া চুরি ও ছিনতাইয়ের ঘটনায় হারানো বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেন এএসআই শামিম আহমেদ। দ্রুত তদন্ত ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তিনি অল্প সময়ের মধ্যেই এসব মোবাইলের সন্ধান বের করতে সক্ষম হন।

স্থানীয়রা জানান, তিনি সবসময়ই জনগণের পাশে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই উদ্যোগে থানার প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এএসআই শামিম আহমেদ দায়িত্বশীল ও কর্মঠ একজন কর্মকর্তা। তাঁর মতো অফিসাররা পুলিশ বাহিনীর গর্ব।” জনগণের প্রত্যাশা — এ ধরনের মানবিক ও পেশাদার আচরণ অন্য পুলিশ সদস্যদেরও অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com