চট্টগ্রাম প্রতিনিধি: | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৭ বার পঠিত | পড়ুন মিনিটে
২ সেপ্টেম্বর মঙ্গলবার, নগরীর সিটি গেইট এলাকায়, গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় ফ্লোরে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের আগস্ট মাসের মাসিক সভায় ২০২৫-২৬ সালের দায়িত্ব পালনকারী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
মানবতার সেবায় এক ঝাঁক তরুণ স্বপ্নবাজের নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা সামজিক সেচ্ছাসেবী ও মানবতার সংগঠন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক আজ একটি আস্থার নাম।
রক্তদানের মতো মহৎ কাজকে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম— মানুষের হাসি, বেঁচে থাকার আশা আর একফোঁটা রক্তের বিনিময়ে নতুন জীবন বাঁচানোর প্রত্যয়ে।রক্তের পাশাপাশি সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডকে ছড়িয়ে দেবে আরও বিস্তৃত পরিসরে।
মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের (২০২৫-২০২৬) ১ বছর মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিচালনা পর্ষদের দায়িত্ব প্রাপ্তরা হলেন,প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মেসবাহউদ্দিন তুহিন,প্রতিষ্ঠাতা ও সভাপতি- মো. রেজাউল মোস্তফা, সহ-সভাপতি- মোস্তফা মোর্শেদ শ্রেয়াস, সাংগাঠনিক ডিপার্টমেন্ট প্রধান- মো. নাদিম শেখ, সাংগাঠনিক ডিপার্টমেন্ট সহকারী ফারিয়া সিদ্দিকা জেবা,অফিস ডিপার্টমেন্ট প্রধান আরফান হামিম সিয়াম, অফিস ডিপার্টমেন্ট সহকারী আফসানা রহমান মীম,ব্লাড ডিপার্টমেন্ট প্রধান মো. রিদোয়ান রনি,ব্লাড ডিপার্টমেন্ট সহকারী রুবাইয়া সিদ্দিকি,আইসিটি মিডিয়া ডিপার্টমেন্ট প্রধান ইমতিয়াজ রাফি,আইসিটি মিডিয়া সহকারী রাকিব আল ইসলাম।
প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মেসবাহউদ্দিন তুহিন নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান, সেই সাথে মানুষের জন্য মানবিক কাজগুলোতে যতটুকু সম্ভব সময় দিতে বলেন সদস্যদের।এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংক সবসময় মানবতার কাজে নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন।
এবং মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের সভাপতি মো: রেজাউল মোস্তফা বলেন আমাদের নতুন পরিচালনা পর্ষদ এর প্রতি দোয়া, ভালোবাসা আর সহযোগিতা কামনা করছি।চলুন, একসাথে গড়ে তুলি মানবতার সুন্দর আগামী।
উক্ত মাসিক সভায় নতুন সদস্যদের ফরম বিতরণ করা হয় এবং ২৫ জন সদস্যদের উপস্থিতির মধ্যে দিয়ে মাসিক সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com