শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মোহরা ওয়ার্ডে টিসিবির কার্ড বিতরণকালে ডা. শাহাদাত হোসেন

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৬২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মোহরা ওয়ার্ডে টিসিবির কার্ড বিতরণকালে ডা. শাহাদাত হোসেন
১২

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, টিসিবির পণ্য প্রাপ্তি নাগরিকদের অধিকার। বিশেষ করে যারা অসচ্ছল, তাদের জন্য এই সহায়তা কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে হবে। এজন্য ফ্যামিলি কার্ডভিত্তিক একটি স্বচ্ছ ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সোমবার (২০ অক্টোবর) মোহরা ৫নং ওয়ার্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত স্মার্ট ফ্যামিলি (টিসিবি) কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, সরকারিভাবে ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে যে খাদ্যপণ্য দেওয়া হচ্ছে, তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছায়, সেজন্য সিটি কর্পোরেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই কোনো মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ যেন না থাকে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি তথ্যভিত্তিক ডাটাবেইস তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমেও সহায়ক হবে। একটি টেকসই নগরী গঠনে দরিদ্রবান্ধব নীতিমালা ও কার্যক্রম জরুরি।

বক্তব্যে মেয়র জানান, চট্টগ্রাম শহরে সাড়ে তিন লক্ষ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে নাগরিকরা বাজারমূল্যের তুলনায় অর্ধেক দামে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন। এক পরিবার একটি কার্ডই পাবে, এটি একটি স্বচ্ছ ও ন্যায্য পদ্ধতি। কার্ডধারী অবশ্যই নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা অসচ্ছল শ্রেণির হতে হবে।

তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার সুযোগ সৃষ্টি করেছেন এবং তারেক রহমানের ঘোষিত অন্যতম লক্ষ্য হলো, ‘ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া’। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে আবারো দরিদ্র শ্রেণীর জন্য কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড চালু করে ভাগোন্নয়নে কাজ করবে।

মেয়র আরও বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য। মানুষের উন্নয়নই রাজনীতির মূল লক্ষ্য। নাগরিকরা যেন সম্মান ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে পারে, সেটাই আমাদের দায়িত্ব। শহরকে আমরা ‘ক্লিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তুলব, এটাই আমাদের অঙ্গীকার।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য ও মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আজম, জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি ইদ্রিস মিয়া, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক এম ফিরোজ খান, মহানগর বিএনপির সাবেক সদস্য মো. ইয়াসিন, মোহরা ওয়ার্ড বিএনপির আহবায়ক ইকবাল চৌধুরী, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিকী, মোহাম্মদ আবছার, যুবদল নেতা ফিরোজ চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি নিয়াজ মোরশেদ খান, যুগ্ম সম্পাদক রাশেদ আলম, সহ সাংগঠনিক সম্পাদক আইয়ুব খান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com