শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি:   |   সোমবার, ১৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে গিয়াস উদ্দিন (৪৫) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৯ মে) রাত ৯টার দিকে সদর মডেল থানার এএসআই রানা ও এএসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা একটি মাদক মামলায় দোষী সাব্যস্ত হন।

মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর তিনি পলাতক ছিলেন। গিয়াস উদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার দিশালোক গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) বলেন, “আসামিকে গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com