শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যতদিন বেঁচে আছি সালাউদ্দিন কাদের চৌধুরীর দেখানো রাস্তায় হাঁটবো: হুমাম কাদের

এম. মতিন:   |   মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যতদিন বেঁচে আছি সালাউদ্দিন কাদের চৌধুরীর দেখানো রাস্তায় হাঁটবো: হুমাম কাদের
২১

চট্টগ্রাম -৭ রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, ‘আজ থেকে আমাদের নির্বাচন কার্যক্রম শুরু হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখন থেকে রাঙ্গুনিয়ায় আর কোনো গ্রুপিং থাকবে না।

সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বিএনপির মনোনয়ন পাওয়ার পর  রাজধানী ঢাকা থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এদিকে দুপুর দেড়টার দিকে হুমাম কাদের চৌধুরী জিয়ানগরে পৌঁছালে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী। পরে কাদেরনগর নিজ বাসভবনে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
তিনি বলেন,  আজকে রাঙ্গুনিয়াবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। রাঙ্গুনিয়ার সকল শ্রেণীর মানুষ এক কাতারে দাঁড়িয়ে বলেছে, তারা সকলে সালাউদ্দিন কাদের চৌধুরীকে আবার চায়। আমাদের ভাগ্য খারাপ, আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী এই দিন দেখতে পারছেনা। আপনাদেরকে আস্বস্ত করতে চাই, যতদিন বেঁচে আছি, মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর দেখানো সেই রাস্তায় আমি ইনশাআল্লাহ হাঁটবো।
হুম্মাম কাদের বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—বিএনপির ৩১ দফা বাস্তবায়ন। যতক্ষণ পর্যন্ত এই দফাগুলো বাস্তবায়ন না হবে, ততক্ষণ আমাদের সংগ্রাম শেষ হবে না।’
তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবেন। ইনশাআল্লাহ একদিন আমি তারেক রহমান সাহেবের সঙ্গে সংসদে বসতে পারব।’ আপনাদের সকলকে অনুরোধ করছি, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না।’
সাংবাদিকদের সুযোগ দেয়ার অনুরোধ জানিয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, ‘বহুদিন আপনাদের সাথে কাটিয়েছি। সাংবাদিকেরা এখন আলাপ আলোচনা করতে চায়, আমাদের সাংবাদিক ভাইদেরকে আপনারা সুযোগ করে দিবেন, যাতে সাংবাদিক ভাইয়েরা নিউজ কভারেজ করতে পারে।’
এসময় শুভেচ্ছা বক্তব্যে তাঁর মা ফরহাত কাদের চৌধুরী বলেন, ‘পিতার আসনে পুত্র নির্বাচিত হলে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মা শান্তি পাবে। আমার ছেলে নমিনেশন পেয়েছে, এটা আমাদের পরিবারের জন্য গর্বের।’
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন- মনোনয়ন পাওয়ার পর রাঙ্গুনিয়ায় এসে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন  হুমাম কাদের চৌধুরী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com