শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরের প্রধান ডাকঘরের নাইট গার্ডের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

যশোর জেলা প্রতিনিধি   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরের প্রধান ডাকঘরের নাইট গার্ডের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
১৪

যশোরের প্রধান ডাকঘর থেকে রবিউল ইসলাম (৪৫) নামের এক নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের বাসিন্দা। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ডাকঘরের পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলার কক্ষে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে সহকর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের সুপারিনটেনডেন্ট মনিরুল আল নূর বলেন, রবিউল ইসলাম নিয়মিত রাতের শিফটে দায়িত্ব পালন করতেন।

ভবনটির নিচতলার একটি কক্ষে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউলের গলায় দড়ি প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। তবে দড়িটি ছিঁড়ে যাওয়ায় পড়ে গিয়ে তাঁর মাথা ফেটে যায়। রবিউলের শ্যালক শামীম জানান, দুই মাস আগে বদলির মাধ্যমে রবিউল যশোরে আসেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে মাগুরায় বসবাস করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, “মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com