শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরের ভবদহের কবলে মনিরামপুরের মানুষের দুঃখের শেষ নেই

মাসুদ রায়হান,যশোর জেলা প্রতিনিধিঃ   |   বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরের ভবদহের কবলে মনিরামপুরের মানুষের দুঃখের শেষ নেই
১৭

যশোরের ভবদহের কারনে আজ তিন উপজেলার লক্ষ লক্ষ মানুষ পানি বন্দী দীর্ঘ কয়েক মাস এখানকার মানুষ পানি বন্দী হয়ে থাকলেও তাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই। রাস্তায় পানি উঠানে পানি, ঘরে পানি, রান্না ঘরে পানি, সব খানে শুধু পানি আর পানি।

দুই বছর কোন ফসল ঘরে উঠেনি পুরুষ রা বেকার হয়ে অলস সময় পার করছে ঘরের মধ্যে বন্দী থেকে ফলে হতাশা আর দুশ্চিন্তায় উঠানে বাশেঁর সাকোর উপর বসে ভাবছেন মধ্যে বয়সি মহিলা কি করে চলবে তার সংসার। বাড়ির উঠানে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা বৃদ্ধা অলকা রানির।

এমন শত শত মানুষ অসহায় হয়ে দিন কাটাচ্ছে। ঘরে চাউল নেই রান্না করার যারগা নেই গবাদিপশুর খাবর নেই তাই কচুরা পানা কেটে নিয়ে যাচ্ছে পিচের রাস্তার উপর দিয়ে ডুঙ্গা চালিয়ে মহিলারা জীবন বাজি রেখে বেচে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মনিরামপুর উপজেলার আসন নগর গ্রামের মানুষ। উপজেলার মধ্যে এই আসান নগর গ্রামটা সব লকই পানি বন্দী কয়েক শত পরিবারের কয়েক হাজার মানুষ সবার বাড়িতে পানি এমন কি তাদের যাতায়াতের একমাত্র পাকা রাস্তাটি পানির নিচে ইস্কুলে পড়ুয়া ছেলে মেয়েদের প্রতিদিন দুই বার করে হাটু পানির বেশি পানি পার করে ভিজে তাদের ইস্কুলে যেত আসতে হচ্ছে।

পানি বন্দী ভুক্ত ভোগী মানুষেরা আপসোস করে বলেন যখন কারোর ভোটের দরকার হয় তখন দলে দলে এসে আমাদের খোঁজ খবর নেই, কিন্তু আয কয়েক মাস ধরে পানি বন্দী হয়ে বসবাস করছি আমরা বেঁচে আছি না মরে গেছি উল্লেখ যোগ্য ভাবে কেউ আমাদের খবর নিতে আসেনি।

পানি বন্দী মানুষেরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন যেন তারা দয়া করে আমাদের পানি থেকে বাচাঁয় যত দ্রুত সম্ভব আমাদের উঠানের পানি টা সরিয়ে দিক যাতে করে আমরা একটু চলা ফেরা করতে পারি। আমরা ত্রান চায় না আমরা বাঁচতে চায়। পানি পচাঁ দুরদন্ধ আর পানি বাহিত চুলকানি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্চি এসব থেকে আপনারা আমাদের একটু বাঁচান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com