শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরের মনিরামপুরে চাঁদা বাজির অভিযোগে পুলিশের হাতে আটক ১।

  |   বুধবার, ৩০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরের মনিরামপুরে চাঁদা বাজির অভিযোগে পুলিশের হাতে আটক ১।
১১

যশোরের মনিরামপুরে একজন ঘেরমালিকের কাছে দেড়লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহিদুল ইসলাম নামে এক যুবককে গত সোমবার রাতে পুলিশ গ্রেফতার করে। এর আগে এ ঘটনায় ঘের মালিক বাদি হয়ে শহিদুলের বিরুদ্দে মামলা করেন। এলাকবাসী ও পুলিশ জানায়, উপজেলার দূর্বাডাঙ্গা গ্রামের রাজেস্বর রায়ের ছেলে কৃপা রায় ঘেরের ব্যবসা করে আসছে। কিন্তু অভিযোগ রয়েছে কৃপার কাছে বাটবিলা গ্রামের আলি বক্সের ছেলে শহিদুল ইসলাম বেশ কিছুদিন যাবত পাঁচলাখ টাকা চাঁদা দাবি করে আসছে। ইতিমধ্যে কৃপা ভয়ে কিছু টাকাও দেন শহিদুলকে।

কিন্তু অভিযোগ রয়েছে শহিদুল তার কাছে আরো দেড়লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু কৃপা চাঁদার সম্পূর্ন টাকা দিতে ব্যর্থ হওয়ায় শহিদুল তাকে জীবন নাশের হুমকি দেন। ফলে কোন উপায়ন্তু না পেয়ে কৃপা রায় সোমবার সন্ধ্যায় শহিদুলের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেন। থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে ওই রাতেই শহিদুলকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালের দিকে তাকে আদালতে চালান দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com