শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান পুলিশের হাতে আটক।

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।   |   বুধবার, ০৪ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৫৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন চেয়ারম্যান পুলিশের হাতে আটক।
১৭

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২-৩০টার দিকে মনিরামপুর বাজারের সোনালী ব্যাংকের নিচ থেকে আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন। আলমগীর মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য। ওসি বাবলুর রহমান বলেন, চেয়ারম্যান আলমগীর হোসেন নাশকতার সাথে জড়িত। তাঁকে নাশকতার একটি মামলায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

গতকাল মঙ্গলবার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনকে পরিষদ থেকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাকে মনিরামপুর থানায় দায়ের করা একটি হত্যা ও একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল। এরপর আদালত হাফিজ উদ্দিনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com