শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরে কৃষকদল সভাপতিকে গুলিও কুপিয়ে হত্যা

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ২৩ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৮০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরে কৃষকদল সভাপতিকে গুলিও কুপিয়ে হত্যা
৩০

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের গুলি ও কুপিয়ে উপজেলা কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘের সংক্রান্ত বিরোধের জেরে আজ বিকেলে এক সালিশে অংশ নিতে যান তরিকুল ইসলাম। সালিশ সংক্রান্ত বিষয় নিয়ে গোলোযোগ বাধে। এক পর্যায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তরিকুল ইসলাম মাটিতে পড়ে গেলে এলপাতাড়ী কুপিয়ে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি পথেই মারা যান।

নিহত তরিকুল ইসলাম অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের বাসিন্দা এবং পৌর কৃষকদলের সভাপতি ছিলেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com