শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি   |   বুধবার, ০৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন
১৩

যশোরে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ উদযাপন।

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।

জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে শিশু কন্যা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার মহোদয়।

ইং ০৮/১০/২০২৫ সকাল ১১ঃ০০ ঘটিকায় যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি,যশোরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে শিশু কন্যা সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।

পুলিশ সুপার মহোদয় বলেন, জাতীয় কন্যাশিশু দিবস আমাদের সমাজে নারী ও কন্যাশিশুর অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে ভাববার এক মহামঞ্চ। আজকের এই দিনে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করি — আমাদের সমাজকে এমনভাবে গড়ে তুলব, যেখানে নারী ও পুরুষ পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং একে অপরের সহযোগী ও পরিপূরক শক্তি।

আমরা প্রায়ই দেখি, অনেক নারী ডিপ্রেশনে ভোগেন — কারণ তারা নিজেদের অনুভূতি প্রকাশ করতে সংকোচ বোধ করেন। আমি বলতে চাই, ডিপ্রেশন বা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার প্রথম পদক্ষেপ হলো শারীরিকভাবে সক্রিয় ও সুস্থ থাকা। প্রতিদিনের জীবনে কিছু সময় ব্যায়াম, হাঁটা, বা মনকে প্রশান্ত রাখার কাজে যুক্ত থাকা অত্যন্ত জরুরি।

তাছাড়া, নিজের অধিকারের কথা বলা একেবারেই অপরাধ নয় — বরং এটি নিজের প্রতি দায়িত্ববোধের প্রকাশ। যদি কোনো সমস্যা থাকে, তা গোপন না রেখে এমন কারও সাথে ভাগ করে নিন যার কাছে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন — সেটা হতে পারে পরিবার, বন্ধু, সহকর্মী, কিংবা কোনো দায়িত্বশীল ব্যক্তি।

আমরা চাই, আমাদের কন্যাশিশুরা আত্মবিশ্বাসী হয়ে বড় হোক, নিজেদের স্বপ্ন পূরণের সাহস অর্জন করুক। তাদের জন্য আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলব, যেখানে নিরাপত্তা, সম্মান, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত হবে।

নারী বা পুরুষ কেউই একা নয় — একে অপরের সহযোগিতার মাধ্যমেই এগিয়ে যেতে হবে।
তবেই আমরা গড়ে তুলতে পারব এক মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ইরুফা সুলতানা, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,যশোর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব সাধন কুমার দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, যশোর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com