শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত।

যশোর জেলা প্রতিনিধি:   |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশ সদস্য নিহত।
১০

যশোর-ঝিনাইদহ মহাসড়কের যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলুল হক নামে এক পুলিশ সদস্যসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক পুলিশ কনস্টেবল হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের আটড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ক্ষুদ্র রয়রা গ্রামের বাসিন্দা। অপর নিহত রিয়াল ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, পুলিশ সদস্য ফজলুল হক মোটরসাইকেল যোগে ঝিনাইদাহের দিকে যাচ্ছিলেন। চুড়ামনকাটি ছাতিয়ানতলা নামকস্থানে পৌছালে যশোরমুখি রিয়ালের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল নিয়ে যান। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে কন্সটেবল ফজলুল হককে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত রিয়াল সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছড়া তার ভগ্নিপতি মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com