মাসুদ রায়হান: | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট | ৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
জামায়াতের যশোর জেলা কর্ম পরিষদের সুরা সদস্য ও মনিরামপুর উপজেলা জামায়াতের নমিনি এ্যাডঃ গাজী এনামুল হক গত কাল রাতে মনিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে পথ সভা করেন।
এসময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে তিনি বলেন আমাদের জাতীর ভবিষ্যতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন ও তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে দেশ আজ শৈরাচারির হাত থেকে সাধিনতা পেয়েছে। তাই এই কৃতিত্ব আমাদের বা কোন দলের না।
এ্যডঃ গাজী এনামুল হক বলেন যারা সাধারণ মানুষের ঘর বাড়ি ভাংচুর করছে মানুষের মালামাল চুরি করেছে তাদের কে শক্ত হাতে আটকাতে হবে ছাত্রদের এই স্বাধীনতাকে কোন ধরনের কলুষিত হতে দেওয়া হবেনা।
আমরা এখন অভিভাবক বিহীন রাষ্ট্র, এই সময়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাই তিনি জামায়াতের সকল লোকদের উদ্দেশ্য করে বলেন আপনারা কয়েকটা দিন সাধারণ মানুষ সহ আমাদের হিন্দু ভায়দের পাহারা হয়ে তাদের জান – মালের হেপাজাত করবেন।
তিনি আরওয় বলেন আমার দেশের হিন্দু ভায়েরা যেমন বাংলাদেশের মানুষ আমি আপনিওয় বাংলাদেশের মানুষ আমার আপনার যেমন অধিকার তেমনই তাদের ও অধিকার, তাদের পাশে থেকে আপনারা জামায়াতের সকল নেতা কর্মি তাদের জান মালের জামিনদার হয়ে থাকবেন।
কোন দুষ্কৃতকারী যেন কোন রকম আর কোন মানুষের ঘর বাড়ি ভাংচুর লুটপাট করতে না পারে কোন হিন্দু ভায়েদের দিকে চোখ গরম করে কথা না বলতে না পারে।
যদি কেউ সহিংসতা করতে চাই তাহলে তাকে বা তাদের কে শক্ত হাতে প্রতিহত করবেন ও তাদের কে ধরে আকটে রেখে সেনাবাহিনীর হাতে তুলে দেবেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com