শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোর সাব রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান।

যশোর জেলা প্রতিনিধিঃ   |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোর সাব রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান।
২৮

জমি রেজিস্ট্রির নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর সদর সাব রেজিস্ট্রার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের গরীব শাহ সড়ক সংলগ্ন কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোর শাখার সহকারী পরিচালক আল আমিন। তিনি জানান, জমি রেজিস্ট্রেশন কার্যক্রমে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে আল আমিন বলেন, “সাব রেজিস্ট্রার অফিসের পেশকার ভৈরব চক্রবর্তী ও টাইপিস্ট আসমা খাতুনের কিছু কর্মকাণ্ড আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। বিষয়টি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, অভিযানকালে কাউকে আটক করা হয়নি। অভিযান শেষে কোনো আলামত জব্দ করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com