শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোর-০৫ (মণিরামপুর)আসনে জামানাত হারালেন যে তিন প্রার্থী

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধি   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোর-০৫ (মণিরামপুর)আসনে জামানাত হারালেন যে তিন প্রার্থী
৩৫

যশোর-০৫ (মণিরামপুর) আসনে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন টিপু, জাতীয় পার্টির এম এ হালিম এবং স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার কামরুজ্জামান।

মণিরামপুর সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
এই আসনে হাতপাখা, লাঙ্গল এবং ফুটবল মার্কার প্রার্থীর ভরাডুবি হয়েছে।
হাতপাখার প্রার্থী জয়নাল আবেদীন টিপু পেয়েছেন মাত্র ৪ হাজার ৩৭৮ ভোট, লাঙ্গল মার্কার প্রার্থী এম এ হালিম পেয়েছেন ২ হাজার ১৯৪ ভোট এবং ফুটবল মার্কার প্রার্থী (স্বতন্ত্র) ব্যারিষ্টার কামরুজ্জামান পেয়েছেন ২ হাজার ৭৮ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন জানান নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্র অনুযায়ী তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

নির্বাচন কমিশনের (ইসি) পরিপত্রে বলা আছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com