শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“যাত্রীদের জীবন বাঁচলো, কিন্তু পা হারালেন বাস চালক”

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ   |   মঙ্গলবার, ০৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“যাত্রীদের জীবন বাঁচলো, কিন্তু পা হারালেন বাস চালক”
৬০

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্কায় দুই পা হারিয়েছেন শান্ত মিয়া (২৬) নামের এক বাস চালক। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালের দিকে উপজেলা শহরের পান্তাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

আহত বাস চালক শান্ত মিয়া গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের লুৎফর রহমানের পুত্র বলে জানা গেছে। আহত তিন যাত্রী হচ্ছেন জেলার সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা এলাকার মজিবর রহমানের ছেলে সিজু মিয়া (৩০), কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাঝিপাড়ার বিষ্ণু রায়ের স্ত্রী সাথী রাণী (২০) ও বগুড়ার শিবগঞ্জ গণকপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে মানিক মিয়া (৩১)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়ায় নিমার্ণাধীন ফ্লাইওভারের নিচে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী সৈকত ট্রাভেলসের একটি বাস ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে বাসচালকের এক পা সম্পূর্ণ ও আরেক পা আংশিক বিচ্ছিন্ন হয়ে গেছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস রেজিস্ট্রেশন অফিসার মাসুদ রানা জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, ঘুমের কারণে ওই বাসচালক দুর্ঘটনার শিকার হন। তিনি জানান, আহত বাসচালককে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com