শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাজ্যে লন্ডন সিটি যুবদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৩১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাজ্যে লন্ডন সিটি যুবদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
৯৯

তীয়তাবাদী যুবদলের যুক্তরাজ্য শাখার লন্ডন সিটি যুবদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডের ক্যাফে লাইম রেস্টুরেন্টে।

সভায় সভাপতিত্ব করেন লন্ডন সিটি যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরান হাসান রাজিব, এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা মাহী আলম চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা সাজু মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী আহ্বায়ক, লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক লন্ডন সিটি যুবদলের সভাপতি কাজী তাজ উদ্দিন আহমদ আকমাল। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক সহ-সভাপতি আব্দুল গাফফার শাহীন, আশরাফ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান খান, নুরুস ছাদিক, মোহাম্মদ রাসেল, মো. সরোয়ার-ই-আলম সোহেল, আসাদুজ্জামান জনি প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ এনামুল হাসান, রেজওয়ান আহমদ রেজা, সিটি যুবদলের সাবেক সিনিয়র সদস্য রাহাদ, এনাম, নয়ন, তানিম, পায়েল, হিরুসহ আরও অনেকে।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দর্শন—স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মনির্ভরশীল উন্নয়ন–এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “জিয়াউর রহমান বাংলাদেশকে আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও আমাদের পথনির্দেশনা দেয়। তাঁর আদর্শই বিএনপির প্রাণশক্তি।”

প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজা বলেন,

“বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি গণতান্ত্রিক, আধুনিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। আমাদের প্রবাসী তরুণ প্রজন্মকে এই নীতি ও আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে।”

তিনি আরও বলেন, “দেশপ্রেম মানে শুধু আবেগ নয়—এটি দায়িত্ব ও ত্যাগের প্রতীক। প্রবাসে থেকেও আমরা দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের জন্য কাজ করতে পারি, যেমনটা শহীদ জিয়া আমাদের শিখিয়েছিলেন।”

আলোচনায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তরুণ প্রজন্মকে দক্ষতা, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে দেশ গঠনে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েছে। তাঁরা প্রবাস থেকে বাংলাদেশে বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় সংগঠন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রবাসী যুবকদের ঐক্য ও সক্রিয় ভূমিকা বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি আনবে।

শেষে সবাই লন্ডন সিটি যুবদলের সাবেক নেতৃবৃন্দের এই রুচিশীল ও ফলপ্রসূ আয়োজনের প্রশংসা করেন। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় মাহী আলম চৌধুরীকে, যিনি প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা কাজী সেলিম রেজার উপস্থিতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com