গোয়াইনঘাট প্রতিনিধি | বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭১ বার পঠিত | পড়ুন মিনিটে
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও যুক্তরাজ্য বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছারের উদ্যোগে ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ও অটোবাইক শ্রমিক সংগঠন আয়োজনে দোয়া মাহফিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ ডিসেম্বর ) রাত ৮ ঘটিকায় গোয়াইনঘাট উপজেলার রাধানগরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।মাহফিলে বিশেষ মোনাজাতের দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্হতা ও দীর্ঘায়ু কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।দোয়ার পূর্বে যুক্তরাজ্য বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান কাওছার মুটোফোনের মাধ্যমে বলেন “ গনতন্ত্রের মা ফ্যাসিস্ট আওয়ামীগ দ্বারা বার বার নির্যাতিত হয়েছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। আপনারা সবাই আমাদের নেত্রীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করবেন- যেন তিনি সুস্থ হন।
এসময় উপস্থিত ছিলেন, মধ্য জাফলং ইউনিয়নের বিএনপি সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন সাহেব মুক্তিযোদ্ধা দলের সভাপতি ধোনাই মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: তাজ উদ্দীন ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ পরগনা মুরুব্বী জালাল উদ্দিন সাহেব আরো রাধানগর অটো বাইক শ্রমিক সংগঠনের সভাপতি সেলিম আহমেদ সাবেক সভাপতি মহিবুর রহমান এলাকার ময় মুরুব্বী গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আকবরী সাহেব মধ্য জাপলং ইউনিয়নের শ্রমিক দল নেতৃবৃন্দ তাঁতি দল এর নেতৃবৃন্দ। উক্ত মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন রাধানগর অটো বাইক শ্রমিক সংগঠনের সহ-সভাপতি আবুল মিয়া, শ্রমিক দল সভাপতি ইসাক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ সাধারণ সম্পাদক জলিল মিয়া, ও আবু কালাম স্বেচ্ছা সেবক সদল নেতা সাব্বির আহমদ সানি ১১ নং মধ্যে জাফলং মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মোহাম্মদ তাজ উদ্দিন, এবং গোয়ানঘাট উপজেলা তাঁতী দলের যুগ্ন আহবায়ক ইমরান আহমদ( ইমু), ১১ ন মধ্যে জাফল ইউনিয়ন তাঁতি দলের সম্ভাব্য সিনিয়র সহ-সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সহিন আহমেদ প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com