শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের মিশিগানে বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত হয়েছে

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মিশিগানে বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত হয়েছে
১৬

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে মিশিগান বিএনপি। গত রোববার সন্ধ্যায় হ্যামট্রামেক সিটির আলাদীন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাষ্ট্র মিশিগান শাখার পক্ষ থেকে দিবসটি পালন করা হয়।

মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় যুগ্ম সম্পাদক কামাল হোসেন লিলুর সহযোগিতায় সভায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আফজাল চৌধুরী। আলোচনা সভায় বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সাবেক উপদেষ্টা সমজিদ আলম, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, সিলেট মহানগর বিএনপির প্রতিষ্টাকালীন সহ-সভাপতি তারেক আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান নাছিরুল হক শাহিন, সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দীন, রাজু আহমেদ তালুকদার।

এ সময় আরও বক্তব্য রাখেন নুরুল আলম সিদ্দিকী খালেদ, ওয়াসিমুজ্জামান রনি, মাহীদ রেজা, ড. জাহাঙ্গীর আলম, ময়নুল হক, রাব্বানী তালুকদার, এনাম আহমেদ, মোস্তাকুর রহমান রুমন, হেলাল আবেদীন, শোভন, বেলাল আহমেদ, শরীফ মাহদিসহ আরও অনেকে।

সভায় মিশিগান বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com