শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের মিশিগানে নানা আয়োজনে সরস্বতী পুজা উদযাপিত

কামরুজ্জামান হেলাল   |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মিশিগানে নানা আয়োজনে সরস্বতী পুজা উদযাপিত
১৫

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা রোববার মিশিগানে উদযাপিত হয়েছে। সকাল থেকেই ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন পূজামন্ডপ। মণ্ডপে মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা ছাড়াও ছিল হাতেখড়ি, প্রসাদ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যারতি। শিব মন্দির, মিশিগান কালিবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল, রাধাকৃষ্ণ মন্দিরে বাণী অর্চনায় সমবেত হন নানা সাজে সজ্জিত নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ-বণিতা। পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। অনেকেই উপবাস রেখে এসেছেন দেবীর আশীর্বাদ পাবার জন্য।

পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। হিন্দু শাস্ত্রমতে, প্রতিবছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়। এদিকে শিব মন্দির টেম্পল অব জয়ে সরস্বতী পূজা উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন সুপর্না চৌধুরী ও অলক চৌধুরী। সকলের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি। প্রত্যেক অংশগ্রহনকারী খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে। তারা জানিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে অত্যন্ত আনন্দিত।  চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অমিতা মৃধা ও সামান্তা চৌধুরী মেগা।

প্রতিযোগিতায় ‘‌এ’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে যথাক্রমে পুস্মিতা দাশ, অনুব্রত পুরকায়স্থ এবং অদিতা দাশ। ‘‌বি’ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন স্বাগত পাল, আরুশ চৌধুরী এবং প্রতীক দাশ। ‘‌সি’  গ্রুপে  প্রথম অনুভা পুরকায়স্থ এবং দ্বিতীয় হয়েছে অরিত্র দাশ। বিজয়ীদের মৃধা ফাউন্ডেশনের পক্ষ পুরষ্কার, মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়া  অংশগ্রহণকারী সবাইকে সান্তনা পুরষ্কার ও সার্টিফিকেট দেওয়া হয়। পরে সুপর্না চৌধুরী সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। গান পরিবেশন করেন অদ্রিতা দাশ অতশী, প্রমিতা বিশ্বাস, শ্রদ্ধা হাওলাদার, অমিতা মৃধা, কাবেরি দেব, চিনু মৃধা, শর্মি চক্রবর্তী এবং পৃথা দেব।

নৃত্য পরিবেশন করেন অদ্রিতা হাওলাদার, সুহানি দাশ, মাহিকা সরকার, আরুশি সেন, স্বর্নিকা চৌধুরী, মৃত্তিকা সরকার, অর্পিতা সেন, স্নেহা হাওলাদার, শ্রুতি হাওলাদার এবং শ্রদ্ধা হাওলাদার। যন্ত্র বাজিয়েছে আরুশ চৌধুরী এবং সামান্তা চৌধুরী।  সবশেষে প্রধান অতিথি হিসাবে মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন। এছাড়াও মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা, মন্দিরের কো-অর্ডিনেটর রতন হাওলাদার এবং অলক চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com