শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয়েছে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন থ্রির প্রাইমারি অডিশন রাউন্ড

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হয়েছে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন থ্রির প্রাইমারি অডিশন রাউন্ড
৬১

মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির গেইট অব কলম্বাসের হল রুমে, বৈরি আবহাওয়া উপেক্ষা করে অডিশন রাউন্ডে অংশগ্রহণ করেন প্রতিযোগিরা। মিশিগান ষ্টেটের বিভিন্ন শহর থেকে আসেন প্রতিযোগিরা। গত রবিবার স্থানীয় সময় সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত চলে অডিশন রাউন্ড।

আরটিভির প্রতিনিধি কামরুজ্জামান হেলালের পরিচালনায় অডিশন রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেন, শেখ মোহাম্মদ আলগুমাই, হাফিজ মমিনুল ইসলাম। অডিশন রাউন্ডে আরও উপস্থিত ছিলেন মনসুর আলগাহাইম, হাফিজ মাওলানা আব্দুল বাসিত চৌধুরী, হাফিজ ফকরুল ইসলাম, সৈয়দ সাহেদুল হক, সেলিম আহমদ, মোশাররফ হোসেন চৌধুরী লিটু, খালেদ আহমেদ সহ কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ। অডিশন রাউন্ডে প্রথম ছয় জন বিজয়ী ১৪ই ডিসেম্বর রবিবার নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন থ্রিতে অডিশন সরাসরি রাউন্ডে অংশগ্রহণ করবে।

আগামী ২০ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন থ্রির গ্রান্ড ফিনালে। প্রিয়ন্তী ইউএসএ ইনকরপোরেশনের আয়োজনে যুক্তরাষ্ট্রের মাটিতে আরটিভি আলোকিত কোরআন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com