কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি | সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট | ১২৩ বার পঠিত | পড়ুন মিনিটে
যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ডিস্ট্রিক্ট-১৪ ষ্টেট রিপ্রেজেন্টেটিভ পদে নির্বাচনে অংশ নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিনহাজ চৌধুরী। আগামী ৪ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি প্রার্থী হিসেবে জোর প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী প্রচারণায় মিনহাজ চৌধুরী স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, ছোট ব্যবসায় সহায়তা, অবকাঠামো উন্নয়ন এবং কমিউনিটি সেবার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া রাস্তা সংস্কার, সামাজিক কর্মসূচি ও পার্ক উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেছেন তিনি। তার প্রচারণার মূল স্লোগান হচ্ছে দূরদৃষ্টি, নিষ্ঠা, ফলাফল, ঐক্যবদ্ধ হয়ে আমরা পরিবর্তন সৃষ্টি করি। মিনহাজ চৌধুরী তিনি মিশিগান ডেমোক্র্যাট পার্টির ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রাক্তন সহ-সভাপতি। মিশিগান ডেমোক্র্যাট পার্টির ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাহী সদস্য (অ্যাট-লার্জ)।
অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার (মিশিগান)-এর সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মিনহাজ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য গাড়ী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। একান্ত আলাপচারিতায় মিনহাজ চৌধুরী বলেন, তিনি নির্বাচিত হলে এমন একটি অগ্রসর ও উদ্ভাবনী ভবিষ্যৎ গড়ে তুলতে চান যেখানে স্থানীয় ব্যবসা, অবকাঠামো ও কমিউনিটির উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। মিশিগানে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির মধ্যেও তার প্রার্থিতা নিয়ে ইতিমধ্যে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় প্রবাসীরা বলছেন, মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূতদের অংশগ্রহণ কমিউনিটির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com