বৃহস্পতিবার ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্রের মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হক সংবর্ধিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   ৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্রের মিশিগানে সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট নুরুল হক সংবর্ধিত
৭১

২৪ মে ২০২৬ ইং রোববার বিকালে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটের হ্যামট্র্যামক সিটির আলাদিন রেস্টুরেন্টে মিশিগানে বসবাসরত অ্যাডভোকেট পরিবারের উদ্যোগে বাংলাদেশ থেকে আগত সিলেট জেলা জজ কোর্টের সাবেক পি.পি. ও সিনিয়র অ্যাডভোকেট জনাব নুরুল হক এর সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী।

সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট কয়সর হাসান শিমন, অ্যাডভোকেট নাসিরুজ্জামান নাজিম, অ্যাডভোকেট কয়সর আহমেদ, অ্যাডভোকেট মোহাম্মদ আজিব উদ্দিন, অ্যাডভোকেট মহিউদ্দিন, অ্যাডভোকেট মহসিন চৌধুরী, অ্যাডভোকেট দীপক চৌধুরী সহ প্রমুখ অ্যাডভোকেটগন।

অনুষ্ঠানে আরো উপস্থিত বক্তব্য রাখেন অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, মাস্টার আবুল কালাম আজাদ, মেয়র প্রোটেম কাউন্সিলম্যান মোহাম্মদ কামরুল হাসান, আতাউর রহমান, নুরুল হক, শাহীন চেয়ারম্যান ,রাজু চেয়ারম্যান, খালেদুজ্জামান খালেদ, লিলু মিয়া সহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট নুরুল হক ও তার পুত্র নিউইয়র্কের বাফেলো সিটি-তে চিকিৎসা পেশায় নিয়োজিত ডা: জিয়াকে ফুলের তোড়া দিয়ে সংগঠনের পক্ষ হইতে বরণ করা হয়।

সংবর্ধিত অতিথির বক্তব্যে জনাব হক বলেন আমি মিশিগানে এসে এডভোকেটগণের একান্ত সান্নিধ্যে-আতিথেয়তা অ্যাডভোকেট সংবর্ধনায় নিজেকে সম্মানিত বোধ করছি।প্রবাসে এডভোকেটদের এই একতাবদ্ধ প্রয়াস বাংলাদেশের অ্যাডভোকেট সমাজকে অনুপ্রাণিত ও গৌরবান্বিত করবে।

আলোচনায় বক্তাগণ তাঁর কর্মময় জীবনের প্রশংসা করে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পরিশেষে সভার সভাপতি চা- আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com