শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যুক্তরাষ্ট্র মিশিগানে ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবস পালিত

কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ৪৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র মিশিগানে ১৫ আগষ্ট ও জাতীয় শোক দিবস পালিত
৪৭

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিশিগান স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভানের পরিচালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক ও এ্যডিশনাল পিপি সিলেট এবং সাবেক ভিপি সিলেট ল’কলেজ এডভোকেট সামসুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আব্দুস শাকুর খান মাখন এবং মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ মোতালিব। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মিশিগান মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা হারুন আহমদ।

সভায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা নুরুল হোসেন বাঙ্গালী, মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল বাছিত, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহমদ, মিশিগান স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃনাহিদ আহমদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তফা আহমদ, উপ প্রচার সম্পাদক মিলাক মারচেন্ট, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, মিশিগান স্টেইট যুবলীগের কার্যকারী কমিটির সদস্য আসিফ সিকদার, গৌতম দেব, মো: লিমন শাহ, মঈনুল হক, মিশিগান স্টেট ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক কাজী মামুন, আরিফ আরমান জিসান,ইমরান এইচ নাহিদ, এজে পাশা, রেজাউল হাসান সহ নেতৃবৃন্দ। প্রধান অতিথীর বক্তব্যে বলেন ১৫ আগষ্ট আমাদের সমস্ত জাতীর জন্য সমস্ত বিশ্বে একটি কলঙ্কের দিন, আজকের এই দিনে বঙ্গঁবন্ধু সহ উনার পরিবারের প্রত্যেক শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে যে বাংলাদেশ কে হত্যা করতে চেয়েছিল সেই একই গোত্র জননেত্রী শেখ হাসিনা কে হত্যার জন্য আপ্রান চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এই কুচক্র মহলকে শুধু একটি কথা বলতে চাই এই বাংলাদেশ বঙ্গবন্ধুর, এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার।যতদিন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা বেচে থাকবে তত দিন আমাদের নেত্রীর কোনো কিছুই তোমরা করতে পারবে না ইনশাআল্লাহ। আরো বলেন দেশের উন্নয়নের সার্থে আগামীতে নৌকা মার্কায় বিজয় সুনিশ্চিত করতে দেশ এবং প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অনুরোধ জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com