ইসমাইল ইমন চট্টগ্রাম | বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | ১৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে মঙ্গলবার (২৮ অক্টোবর), বিকেল ৪ টায় এনায়েত বাজার এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের আগামীর নতুন বাংলাদেশ গড়তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নিয়ে প্ররচার প্রচারণা চালিয়ে ধানের শীষের ভোট নিশ্চিত করতে হবে।
কোতোয়ালী থানা যুবদল নেতা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও যুবদল নেতা মোঃ আবদুল হাকিম মনসুর এর সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলো চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি এ কে এম ফজলুল হক সুমন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল আল হাসান সোনামানিক, কোতোয়ালি থানা যুবদল নেতা ওমর ফারুক, আবদুল আল কাইয়ুম সুমন, আবদুল আল ফরহাদ জ্যাকী, এস.এম নাসিম,আল আমিন, জাহাঙ্গীর, ফয়সাল, সুজন, মোঃ ফারুক, টুটুল ঘোষ,রাশেদ,মোঃ কামাল, রাকিব প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com