শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যৌথ অভিযানে ৬০৭ পিচ ইয়াবাসহ যুবক আটক-১

মোঃ রাহিজুল ইসলাম:   |   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যৌথ অভিযানে ৬০৭ পিচ ইয়াবাসহ যুবক আটক-১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে ৬০৭ পিচ ইয়াবা সহ খাইরুল আলম লেবু (৩৮) কে আটক করা হয়েছে। তিনি উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আমির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোর সাড়ে চারটায় বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসুম রেজার নেতৃত্বে উপজেলার খামার আন্ধারীঝাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ী তল্লাশি করে ৬০৭ পিচ ইয়াবা উদ্ধার করে যৌথ বাহিনী। পরে তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, লেবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com