শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রংপুরের চর-কলাগাছি এলাকা পরিদর্শন করলেন, চীনা প্রতিনিধি দল

আনোয়ার হোসেন   |   বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রংপুরের চর-কলাগাছি এলাকা পরিদর্শন করলেন, চীনা প্রতিনিধি দল

চীনের উপহার হিসেবে তাদেরই অর্থায়নে হাসপাতাল নির্মাণের লক্ষ্যে রংপুরে তিস্তা নদীর তীরবর্তী চরাঞ্চল পরিদর্শন করেছে চীনা প্রতিনিধি দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর মৌজার চর কলাগাছি এলাকা পরিদর্শন করেন হাসপাতাল নির্মাণ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা, জেলা প্রশাসক রবিউল ফয়সাল, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীসহ অনেকে। এসময় তারা চর কলাগাছিতে থাকা ১০০ একর খাস জমিতে হাসপাতাল নির্মাণের জন্য ২০ একর জায়গা পরিদর্শন করেন। এরপর চীনা কর্তৃপক্ষ এলাকাটি পরিদর্শন করে হাসপাতাল নির্মাণের জন্য জায়গায় নির্ধারণ করবে।

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, হাসপাতাল নির্মাণের জন্য তিস্তা নদীর বিভিন্ন এলাকা পরিদর্শন করছে কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে গঙ্গাচড়ার একটি চর এলাকা পরিদর্শন করেছে চীনা প্রতিনিধি দল। গঙ্গাচড়ায় আধুনিকমানের হাসপাতাল হলে নদীভাঙন কবলিত এলাকার মানুষসহ উত্তরবঙ্গের বিপুল সংখ্যক জনগোষ্ঠী উপকৃত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, ভারত যেদিন চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে সেদিনই চিকিৎসা ক্ষেত্র বাংলাদেশিদের নতুন সম্ভাবনার দ্বার খুলে গেছে।

এ সম্ভাবনাকে সফল করতে চীনা কর্তৃপক্ষ রংপুর বিভাগে বিশ্বমানের ১০০০ শয্যার হাসপাতাল তৈরির পরিকল্পনা করেছে। ভৌগোলিক অবস্থান ও বিভাগীয় সদর দপ্তর বিবেচনায় রংপুর জেলায় এ হাসপাতাল স্থাপন করার বিষয়টি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে রংপুরে এক হাজার শয্যার একটি আধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে চীন। চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এ হাসপাতালটি উপহার হিসেবে দিচ্ছে দেশটি। হাসপাতালটি তিস্তা প্রকল্প এলাকার কাছে নির্মিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com