শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রংপুর এরিয়া পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

  |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রংপুর এরিয়া পরিদর্শন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৃহস্পতিবার (৩ অক্টোবর) সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া পরিদর্শন করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে কর্মরত সব পদবির সেনাসদস্যদের উদ্দেশে দরবার নেন এবং তার দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে তিনি রংপুর আর্মি মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রংপুর এরিয়া পরিদর্শন করলেন সেনাপ্রধান এরপর সেনাপ্রধান সব পদবির সেনা কর্মকর্তাদের উদ্দেশে ‘অফিসার্স অ্যাড্রেস’ গ্রহণ করেন। এসময় তিনি তার মূল্যবান বক্তব্যের শুরুতেই শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জেনারেল ওয়াকার-উজ- জামান বলেন, দেশমাতৃকার সেবায় তরুণ সাহসী এই সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে এবং বাংলাদেশ সেনাবাহিনী তার জন্য গর্বিত।

এরপর সবার উদ্দেশে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com