তৌফিক আলম চৌধুরী: | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১০৩ বার পঠিত | পড়ুন মিনিটে
পটিয়া উপজেলা’র শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ গ্রামের রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে গঠিত রশিদাবাদ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ও রশিদাবাদ এলাকাবাসী’র সার্বিক সহযোগিতায় ৩য় বারের মত খতমে বোকারী ও ঈদে মিলাদুন্নবী সম্পন্ন হয়, শুরুতে খতমে কোরান এর মাধ্যমে মাহফিল প্রারম্ভ হয়।
মাহফিলে সমাজসেবক আব্দুল মোতালেব চৌধুরী’র সভাপতিত্বে ,সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালনাক মোঃ আবুল কালাম রানা এর তত্ত্বাবধানে এবং আল্লামা কাজী হাফেজ আহমেদ আল কদেরী ও আল্লামা আজিজুর রহমান আল কাদেরী এর পরিচালনা’য় প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করেন আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী, বিশেষ বক্তা হিসাবে বয়ান পেশ করেন আল্লামা আলহাজ্ব আশরাফুজ্জমান আল কাদেরী।
মাহফিলে মোনাজাত করেন আল্লামা মুফতি আবদুল ওয়াজেদ আল কাদেরী।
এসময় দেশ ও প্রবাসে অবস্থানরহ সকলের জন্য দোয়া চেয়ে মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে
মাহফিল সম্পন্ন হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com