শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাউজানে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

চট্টগ্রাম প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাউজানে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি
১২৮

জড়িতদের দ্রুত গ্রেপ্তারে বিশেষ নির্দেশনা, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ।

চট্টগ্রামের রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের সুলতানপুর এলাকার বণিক পাড়ায় গত ২৩ ডিসেম্বর রাত আনুমানিক ০৩:২৫ মিনিটের সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জনৈক অনিল শীলের বসতঘরসহ সংলগ্ন রান্নাঘর ও জ্বালানি (লাকড়ি) রাখার ঘরে অগ্নিসংযোগ করে। অগ্নিকাণ্ডের ফলে বসতঘর ও সংলগ্ন স্থাপনায় থাকা আসবাবপত্র, জরুরি কাগজপত্রসহ বিভিন্ন মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে এতে আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত ভিকটিম অনিল শীলসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনকালে ডিআইজি বলেন,“অগ্নিকাণ্ড একটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। কেউ যদি এই ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য প্রদান করেন, তা যাচাই করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।”

পুলিশ সুপার বলেন, “জেলা পুলিশ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সবসময় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত অব্যাহত রয়েছে এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। পাশাপাশি সাধারণ জনগণকে এ বিষয়ে এগিয়ে এসে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।”

উল্লেখ্য, ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের প্রেক্ষিতে রাউজান থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। পাশাপাশি এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে রাউজানের প্রতিটি ইউনিয়নে রাত্রিকালীন বিশেষ পাহারা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ পাহারা কার্যক্রমে বিভিন্ন বয়স ও সকল ধর্মের লোকজন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছেন। যেকোনো পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা জনগণের পাশে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com