শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাউজানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ০১টি একনলা বন্দুক ও ০১টি দুইনলা পাইপ গান উদ্ধার করে র‌্যাব-৭ চট্টগ্রাম

চট্টগ্রাম প্রতিনিধি   |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   ২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাউজানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ০১টি একনলা বন্দুক ও ০১টি দুইনলা পাইপ গান উদ্ধার করে র‌্যাব-৭ চট্টগ্রাম
২৯

চট্টগ্রাম জেলার রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ০১টি একনলা বন্দুক ও ০১টি দুইনলা পাইপ গান উদ্ধার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় জনৈক ওসমান এর বসতবাড়ির পিছনে পশ্চিম পাশে কাঠাল গাছের নিচে অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৮ মে ২০২৬ইং তারিখ আনুমানিক সকাল ০৭ টা ৪৫ মিনিটের সময় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় জনৈক ওসমান এর বসতবাড়ির পিছনে পশ্চিম পাশে কাঠাল গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ০১টি একনলা বন্দুক ও ০১টি দুইনলা পাইপ গান উদ্ধার পূর্বক জব্দ করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com