চট্টগ্রাম প্রতিনিধি | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভূইয়া এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
গত ২২ নভেম্বর ০২:২০ মিনিটের সময় রাউজান থানাধীন রাউজান পৌরসভা ৪নং ওয়ার্ডের সুলতানপুর সরকারপাড়া, মুক্তিযোদ্ধা কালু চন্দ্র সরকারের বাড়ির দক্ষিণ পাশে মিলন কান্তি দে-এর মালিকানাধীন খালি জায়গা হতে আবু সাইদ @ রিপন (৩৭) পিতা: শওকত আকবর চৌধুরী @ জুনু
মাতা: মৃত ছানোয়ারা বেগম
সাং: সুলতানপুর, জানালী চৌধুরী বাড়ী, ৪নং ওয়ার্ড, রাউজান পৌরসভা থানা: রাউজান জেলা: চট্টগ্রাম’কে
৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা ১,০২০/- সহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামির দেওয়া স্বীকারোক্তি এবং দেখানো মতে খাজা গরিবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পিছনে, জনৈক কালুর গরুর ফার্মের (১ম কক্ষ হতে) ১টি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com