শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাউজান থানার বিশেষ অভিযানে ০১টি এলজি, ০৩ রাউন্ড কার্তুজ ও ০১টি ছোরা উদ্ধারপূর্বক ০১ জন আসামী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি   |   বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাউজান থানার বিশেষ অভিযানে ০১টি এলজি, ০৩ রাউন্ড কার্তুজ ও ০১টি ছোরা উদ্ধারপূর্বক ০১ জন আসামী গ্রেফতার
৪৪

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মামুন ভূইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

 

১৫ এপ্রিল ভোর ০৬:১০ মিনিটের সময় রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউপি’র চৌধুরীহাট ঘাটকূল এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানে আসামী মোহাম্মদ দৌলত (৩৩), পিতা- নুরুল ইসলাম, মাতা- মমতাজ বেগম, সাং- চৌধুরীহাট, ঘাটকূল, কাশেম আলীর বাড়ী, ৭নং ওয়ার্ড, ১৩নং নোয়াপাড়া ইউপি, থানা- রাউজান, জেলা- চট্টগ্রামকে তার বসতঘর হতে গ্রেফতার করা হয়।

 

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীর বসতঘরে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের কাঠের আলনার দ্বিতীয় তাক হতে ০১টি দেশীয় তৈরি এলজি ও ০৩ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ এবং শয়ন কক্ষের সিলিংয়ের উপর হতে ০১টি দেশীয় তৈরি ছোরা উদ্ধারপূর্বক ০৬:৪০ ঘটিকায় জব্দ করা হয়। উক্ত ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com