শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গাবালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

এম এ ইউসুফ আলী,রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি   |   সোমবার, ০৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ২৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গাবালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
৮৩

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। “গাছ লাগান, পরিবেশ বাঁচান” প্রতিপাদ্যে সোমবার রাঙ্গাবালী সরকারি কলেজ, কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলে সবুজায়নের লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন ছাত্রনেতা  দীপ্ত ফরাজী। তার নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, ৫ জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১৫ দিনব্যাপী চলবে। এর আওতায় দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম চলবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com