রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | ১৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শনিবার ( ৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে চরমোন্তাজ স্লুইস বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেয় বিক্ষোভকারীরা।
মিছিল শেষে, সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গাবালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মুন্সি তিনি বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরা নৈরাজ্য সৃষ্টি করলে তাদের ঠিকানা এই মাটিতে হবে না। আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আলী আহমেদ, অলিউল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মল্লিক, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ খান রিপন সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com