মোঃ রাকিব হোসাইন রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | ৭৯ বার পঠিত | পড়ুন মিনিটে
পটুয়াখালীর রাঙ্গাবালীতে অভিযান চালিয়ে ৪৪টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জনসম্মুখে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। রবিবার বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলামের দিকনির্দেশনায় রাঙ্গাবালী উপজেলা মৎস্য দপ্তর, থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় সামুদাবাদ ও পোলঘাট বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় ৪৪টি অবৈধ চায়না দুয়ারী জাল। পরে উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থর উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com