মোঃ রাকিব হাওলাদার | শনিবার, ২২ মার্চ ২০২৫ | প্রিন্ট | ৬৫ বার পঠিত | পড়ুন মিনিটে
রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে চরমোন্তাজ স্লুইস বাজার আবাসন মাঠে এ আয়োজন করা হয়। আয়োজিত ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জাম অরুন মীর সদস্য সচিব নিয়াজ আকন. উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহারিয়ার সজীব মল্লীক. এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মুন্সী । সঞ্চালনা করেন চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মাতব্বর । সভা শেষে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com