শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গামটির লংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাজ মাহমুদ:   |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গামটির লংগদুতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাংগামাটির লংগদুতে পানিতে ডুবে তাসলিমা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই এলাকার মালাদ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত তাসলিমা আক্তার সোনাই এলাকার মালাদ্বীপ গ্রামের বোট চালক কাদির হোসেনের ছোট মেয়ে।

নিহত শিশুর বাবা জানান, বৃহস্পতিবার দুপুরে আমি বাজার হতে আসলে ওদের জন্য বিস্কুট নিয়ে আসি ওরা খেতে খেতে পাশের রুমে খেলতে ছিলো আর আমি অন্য রুমে কাজ করতে ছিলাম হটাৎ শুনি ওদের আওয়াজ শুনা যাচ্ছেনা তখন মেঝো মেয়েকে ডাক দিলে জিজ্ঞেস করলাম তাসলিমা কই বলে নদীর ঘাটের দিকে গেছে খোঁজ না পেয়ে হইচই শুরু করি।

পরবর্তীতে তাকে আশেপাশে খুঁজে না পেয়ে পানিতে খোজাখুজি করলে কিছুক্ষণ পর তাকে পানির নিচে পাওয়া যায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হারুনর রশীদ জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে ।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com