তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে
রাঙ্গামাটির লংগদুতে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন।
১৬ ডিসেম্বর, ২০২৫ ইং মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আতশবাজি ফোটানো ও অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন কর্মসূচির মাধ্যমে দিবসের সূচনা করেন উপজেলা প্রশাসনের পক্ষে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
এরপর বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।
এসময় মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হয়। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও ডিসপ্লে, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রদর্শনী ও পুরস্কার বিতরণ এবং ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য যে, ১৬ ডিসেম্বরঃ মহান বিজয় দিবস বাঙালির শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। ফলে বিশ্বের বুকে বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের পরিচয় লাভ করে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com